সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) থেকে আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আলজাজিরার।

আরও পড়ুন : মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ৮

সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর শতাধিক নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক জানান, ট্রাম্প তার প্রথম কর্মদিবসেই ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে এবং ভবিষ্যতে সংস্থাটিতে অর্থায়ন বন্ধ করে দেবে।

আরও পড়ুন : ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ

তিনি আরও জানান, আমি নিশ্চিত করছি যে আমরা ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের চিঠি পেয়েছি। চিঠির তারিখ ২২ জানুয়ারি ২০২৫, যা ঠিক এক বছর পর ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে, ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা