আন্তর্জাতিক

পেনসিলভেনিয়ার মামলায়ও হারলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেনকে বিজয়ী ঘোষণার ক্ষেত্রে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে রিপাবলিকান ট্রাম্প শিবিরের করা পেনসিলভেনিয়ার মামলা প্রত্যাখ্যান করেছেন ফিলাডেলফিয়ার একটি আদালত।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন। পেনসিলভেনিয়া ফেডারেল আদালত ভোটের ফলাফল প্রত্যয়ন করার ওপর আস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ২৭ নভেম্বর মামলার শুনানি ঠিক করেছিলেন। অবশ্য এর আগেই রাজ্যের ভোটের ফলাফল প্রত্যয়ন হয়ে গেছে।

ট্রাম্প শিবিরের করা মামলায় সুনির্দিষ্টভাবে অভিযোগ বা প্রমাণ সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন ফিলাডেলফিয়ার আদালতের তিন বিচারকের প্যানেল। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিচারক প্যানেলের পক্ষে স্টিফানোস বিবাস লেখেন, ‘অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমাদের গণতন্ত্রের প্রাণ। অন্যায়ের অভিযোগ গুরুতর হলেও, নির্বাচন সুষ্ঠু হয়নি বললেই তা হয়ে যায় না।’

বিবাস আরো উল্লেখ করেন, ‘মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের প্রয়োজন হয়। এখানে কোনোটিই নেই।’

ট্রাম্পের আইনজীবী দলের অন্যতম জেনা এলিস এক টুইটবার্তায় বলেন, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বিচার বিভাগ রাজনৈতিক কারণে রাজ্যের ব্যাপক ভোট জালিয়াতি আড়াল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সুপ্রিম কোর্টে গিয়ে এখন বিষয়টি প্রমাণের জন্য তারা সুযোগ পাবেন বলে এমন রায়কে ধন্যবাদ জানান জেনা এলিস।

এখন এ মামলার খারিজ হওয়ার অভিযোগের বিষয়ে আপিল করতে ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন। রাজ্যের এমন আপিল আবেদন বিচারপতি সামুয়েল এলটোর কাছে যাবে। বিচারপতি এলিটো তখন তার অন্য আট বিচারপতি নিয়ে শুনানি গ্রহণ করবেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ৩০৬টি ভোট পেয়ে অনানুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করেছেন জো বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে ২৭০টির বেশি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা