আন্তর্জাতিক

ফের অর্থনৈতিক মন্দায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহ দুয়েক আগে মন্দা অর্থাৎ রিসেশনের আভাস দিয়েছিল ভারতের রিজার্ভ ব্যাংক। জরিপের ফলাফলের ভিত্তিতে জানানো হয়েছিল, দেশটির অর্থনীতি মন্দার মুখোমুখি। এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত ভারতের জিডিপি সংক্রান্ত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে (প্রথম চতুর্থাংশে) ভারতের জিডিপি পৌঁছেছিল ৭.৫ শতাংশে। শুক্রবার প্রকাশিত দ্বিতীয় চতুর্থাংশের জিডিপির তথ্য থেকে জানা গেছে, মন্দার কবলে পড়েছে ভারতের অর্থনীতি। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে। অর্থাৎ ২৪ বছর পর মন্দার পুনরাবৃত্তি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটিতে।

এর আগে একাধিক অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় চতুর্থাংশে ফের নিচে নেমেছে অর্থনীতির সূচক, যা ভারতকে এক অভূতপূর্ব মন্দার দিকে ঠেলে দেবে।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবছরের চতুর্থাংশে তাদের জিডিপি ৮.৬ শতাংশ সংকুচিত হতে যাচ্ছে।

সেখানে আরও বলা হয়, ২০২০-২১ অর্থবর্ষের প্রথমার্ধে টেকনিক্যাল রিসেশন অর্থাৎ মন্দায় প্রবেশ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে দাঁড় করানোর জন্য মূলত রিজার্ভ ব্যাংকের ওপরই নির্ভর করতে হচ্ছে সরকারকে। অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী এক্ষেত্রে বিশেষ কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেননি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা