সংগৃহীত ছবি
প্রবাস

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে মোহাম্মদ মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আপার ডারবির ৬৯তম স্ট্রিটের মসজিদ আল মদিনার পার্কিং লটে এ ঘটনা ঘটে।

জানা যায়, পেনসিলভেনিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার অন্যতম সদস্য এবং বিটিএসপির সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান স্থানীয় কারেকশন অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন। বিটিএসপিতে তার নিবন্ধন নম্বর ৪২। তিনি বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন : সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ নয়

পুলিশের ধারণা, কর্মস্থল থেকে কাজ শেষে ডেলাওয়ার কাউন্টি মসজিদে এশার নামাজ পড়ার জন্য পার্কিং লটে গাড়ি পার্ক করছিলেন, এসময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ওই সন্ধ্যা পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পেনসিলভেনিয়া রাজ্যের আপার ডার্বির ৬৯তম স্ট্রিটে মসজিদ আল মদিনার (আপার ডারবি ইসলামিক সেন্টার) কাছে মাহবুবুর রহমানকে গুলি করা হয়। তার গাড়ি ফিলাডেলফিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা