শেষ মুহূর্তের জরিপে এগিয়ে বাইডেন
আন্তর্জাতিক
প্রেসিডেন্ট নির্বাচন

শেষ মুহূর্তের জরিপে এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ভোটের আর বাকি মাত্র দুই দিন। শেষ মুহূর্তের জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর কারণে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

গত ২৭ থেকে ২৯ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সের জনমত জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৩ শতাংশ।

সিএনএনের এক জনমত জরিপ থেকে দেখা যায়, ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন বাইডেন। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট বলছে, ট্রাম্পের সঙ্গে ৫৩-৪১ ব্যবধানে এগিয়ে বাইডেন।

তবে জরিপে পিছিয়ে থাকলেও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে বাইডেনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ট্রাম্পের এমন আভাস দিয়েছে জরিপগুলো।

এদিকে ফক্স নিউজের জনমত জরিপে ট্রাম্পের চেয়ে আট পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। তবে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে শহরের চিত্র যাই হোক, গ্রামীণ এলাকায় ট্রাম্পের বিশাল ভোটব্যাংক রয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হওয়ার খেসারত হয়তো ট্রাম্পকে দিতে হবে। কারণ ৬০ শতাংশ আমেরিকান মনে করে ট্রাম্প যেভাবে করোনা মোকাবিলা করতে চেয়েছেন তা ঠিক ছিল না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা