আন্তর্জাতিক

দু্ইদিনেই দেশের সবার করোনা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে চলছে দ্বিতীয় দফায় সংক্রমণ। অনেক দেশ লকডাউন হচ্ছে। ইউরোপের দেশ স্লোভাকিয়ায় একদিনে মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের করোনা পরীক্ষা করা হয়েছে। কঠোর লকডাউন এড়ানোর লক্ষ্যে দুই দিনে দেশের সবার করোনা পরীক্ষার কর্মসূচি গ্রহণ করেছে দেশটির সরকার। শনিবার ছিল প্রথম দিন। প্রথমবারের মতো কোনো দেশ এমন কর্মসূচি নিয়েছে। ফলে, স্লোভাকিয়ার মতো জনসংখ্যা রয়েছে এমন দেশগুলো তাকিয়ে রয়েছে দেশটির দিকে। লক্ষ্য একটাই, এটা করে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকানো ছাড়াও দেশের স্বাস্থ্য ব্যবস্থা আর অর্থনীতিতে এর ভয়াবহ প্রকোপের লাগাম টেনে কিছুটা হলেও নিরাপদ থাকা।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী রোববার স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী জারোসলাভ বলেন, স্থানীয় সময় শনিবার একদিনে ২৫ লাখ ৮০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৮৫০ জন অর্থা প্রায় ১ শতাংশ আক্রান্ত হয়েছেন। তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ছাড়া সেনাবাহিনী, পুলিশ, সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ৪০ হাজারের বেশি মানুষ দেশজুড়ে ৫ হাজার স্থানে এই করোনা পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে ও স্বেচ্ছায়। সরকার বলছে, যারা অংশ নেবে না তাদের লকডাউন করা হবে। অফিস যেতেও নিষেধাজ্ঞা দেয়া হবে।

তবে জনগণের ওপর এ রকম চাপ প্রয়োগের জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইগোর মাতোভিচ। তবে এও বলেছেন যে, এটা করাটাও জরুরি। ইউরোপীয় ইউনিয়নভূক্ত স্লোভাকিয়ার জনসংখ্যা ৫৫ লাখ। দশ বছরের কম বয়সী ছাড়া যতটা সম্ভব এই দুই দিনে সবার করোনা পরীক্ষার লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। আগামী সপ্তাহের ছুটির দিনে দ্বিতীয় দফায় একদিনে বাকি মানুষের করোনা পরীক্ষার পরিকল্পনা করছে দেশটির সরকার। রোববার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৯৪৬ জন; মৃত্যু ২১৯। তবে শনিবার দেশব্যাপী গণহারে অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত কোভিড-১৯ রোগীদের এই তালিকায় রাখা হয়নি।

সান নিউজ পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা