আন্তর্জাতিক

পুড়ে ছাই জয়ন্ত শাস্ত্রী গণনা করতেন অন্যের ভাগ্য 

আন্তর্জাতিক ডেস্ক : তিনি ছিলেন জ্যোতিষ সম্রাট। কলকাতা ছাড়াও মুম্বই, দুবাইতে ছিল তার চেম্বার। সবার ভাগ্য গণনা করতেন তিনি। শুধু জানতেন না নিজের ভাগ্যে কিআছে। রোববার (১ নভেম্বর) সকালে ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন জয়ন্ত শাস্ত্রী। তিনি নিয়মিত জি বাংলা, স্টার জলসা, এবিপি আনন্দে জ্যোতিষীর আসরে বসতেন। রেকর্ড অংকের টাকা দিয়ে স্লট বুক করতেন। জয়ন্ত শাস্ত্রী দুর্গাপুর, আসানসোল, শিলিগুঁড়িতেও জনপ্রিয় ছিলেন।

ইদানিং চেম্বার করেছিলেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। দামি গাড়ির শখ ছিল জয়ন্ত শাস্ত্রীর। দুটি মার্সিডিজ বেঞ্জ এর মালিক ছিলেন । স্ত্রীকে করে দিয়েছিলেন একটি বুটিক মুম্বইয়ে। তার একমাত্র পুত্র সন্তান বোর্ডিং-এ থেকে পড়াশোনা করে।

রোববার (১ নভেম্বর) সকালে কেষ্টপুরের সমর দে সরণিতে জয়ন্ত শাস্ত্রীর বাড়ি থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখেন প্রতিবেশীরা। বাড়িতে জয়ন্ত একাই ছিলেন। ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। তারা এসে আগুন নিভিয়ে জয়ন্ত শাস্ত্রীর দেহ উদ্ধার করে। বাইপাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দাবি সিগারেট এর আগুন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। দুপুরেই ফরেনসিক দল পৌঁছেছে জয়ন্ত শাস্ত্রীর কেষ্টপুরের বাড়িতে তদন্তের জন্য।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা