আন্তর্জাতিক

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘গোনি’র আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় গোনি আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, রোববার (১ নভেম্বর) কাতানদুয়ানেস দ্বীপে এটি আঘাত হানে। এবার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। এতে ভয়াবহ রকমের ভূমিধসের সৃষ্টি হয়েছে।

বিবিসির খবরে জানা যায়, ঘূর্ণিঝড়টি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত। প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ঘূর্ণিঝড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এএফপির খবরে জানা যায়, দেশটির আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ১২ ঘণ্টায় লুজোন ও কাতানদুয়ানেস দ্বীপে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এসব এলাকার পরিস্থিতি বিপজ্জনক হতে পারে।

এক সপ্তাহ আগে ফিলিপাইনে ঘূর্ণিঝড় মোলাভে আঘাত হানে। এতে ২২ জনের মৃত্যু হয়। গ্রাম ও ফসলের খেত প্লাবিত হয়। একই এলাকায় আবার ঘূর্ণিঝড় গোনি আঘাত হেনেছে।

উপকূলবর্তী অঞ্চল লেগাজপির বাসিন্দা ফ্রান্সিয়া মায়ে বোরাস এএফপিকে বলেন, ‘খুব জোরে বাতাস বইছে। গাছগুলো নুইয়ে পড়ছে। আমরা বাতাসের শব্দ শুনতে পাচ্ছি। এটা খুব শক্তিশালী।’

সিভিল ডিফেন্স বিভাগের প্রধান রিকার্ডো জালাদ স্থানীয় সময় গতকাল শনিবার বলেন, বাইকল এলাকা থেকে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সিভিল ডিফেন্সের মুখপাত্র অ্যালেক্সিস নাজ বলেন, ৩ লাখ ১৬ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

নাজ আরও বলেন, ‘আমরা কার্যালয়ের বাইরে গাছগুলো পড়ে যেতে দেখছি। বাতাস খুবই শক্তিশালী। জোরে বৃষ্টি হচ্ছে। কাতানদুয়ানেস এলাকায় দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আমাদের শেষ যোগাযোগ হয়েছে। সেখানে জোরে বৃষ্টি হচ্ছে এবং বাতাস বইছে। এরপর ওই এলাকা যোগাযোগবিচ্ছিন্ন হয়ে গেছে।’

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার নিচু বস্তি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আবহাওয়া বিভাগ বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। সক্রিয় দুই আগ্নেয়গিরি মায়োন ও টালের দিকেও নজর রাখছে কর্তৃপক্ষ।

আবহাওয়া বিভাগ বলছে, দক্ষিণাঞ্চলের লুজোন এলাকা ও সাউথ চায়না সাগরে ঢোকার পর আজ বিকেলে বা আগামীকাল সোমবার সকালের দিকে গোনি দুর্বল হতে পারে।

ফিলিপাইনে বছরে গড়ে ২০টি ঝড় আঘাত হানে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা