আন্তর্জাতিক

ফ্রান্সে গির্জায় যাজককে লক্ষ্য করে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের লিয়ন শহরের এক অর্থোডক্স গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন গির্জার যাজক। পুলিশের বরাত দিয়ে ফ্রান্স২৪ এর খবরে জানানো হয়েছে, ৫২ বছর বয়সি যাজককে উদ্দেশ্য করেই ওই হামলা চালিয়েছে বন্দুকধারী।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে ফের লকডাউন শুরু হওয়ায় চার্চটি অনেকটাই জনশূন্য ছিল। অর্থোডক্স চার্চটির প্রধান যাজক স্থানীয় সময় বিকেল ৪টায় চার্চটি বন্ধ করার সময় এ হামলার ঘটনা ঘটে। পয়েন্ট ব্ল্যাঙ্ক র‍্যাঞ্জ থেকে বন্দুকধারীর ছুড়া গুলি যাজকের পেটে লাগে। সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানী প্যারিসে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন উদ্ভূত সংকট মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন। মন্ত্রণালয়ের তরফ থেকে লিয়ন শহরের ওই এলাকা এড়িয়ে চলার জন্য জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ফরাসি ইতিহাস শিক্ষক স্যামুয়েল প্যাটি ক্লাসে মহানবী হজরত মোহাম্মদ (সা:)- এর একটি ব্যঙ্গচিত্র দেখানোর পরই স্কুলের বাইরে চেচেন বংশোদ্ভূত এক তরুণের হাতে খুন হন। এ ঘটনায় দেশটিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়। ওই সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি ওই শিক্ষককে ‘বীর’ আখ্যা দিয়ে উগ্র ইসলামপন্থিদের দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেন। পরে রাষ্ট্রীয়ভাবে ওই কার্টুন প্রদর্শনও করা হয় ফ্রান্সে। এ ঘটনাকে ঘিরে মুসলিম প্রধান দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এসব ঘটনায় ফ্রান্সের অভ্যন্তরেও বেড়ে গেছে জঙ্গি হামলা। গত বৃহস্পতিবার দেশটির নিস শহরের একটি গির্জায় ছুরি হামলা চালিয়ে তিন জনকে হত্যা করে এক তিউনেসীয় যুবক। ওই ঘটনার পর দেশটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা