আন্তর্জাতিক

মত প্রকাশে সীমা লঙ্ঘন করা উচিত নয় : ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : মত প্রকাশের স্বাধীনতা সবার আছে তবে এ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্নক কার্টুন প্রদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রুডো এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমার অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু নির্বিচারে এবং অপ্রয়োজনে কোনো সম্প্রদায়কে আঘাত করা উচিত নয়।

তবে এর সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন যে, মত প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীমারেখা থাকা উচিত এবং তা লঙ্ঘন করা উচিত নয়। আমাদের অন্যদের প্রতি সম্মান জানাতে হবে। আমরা সমাজ ও পৃথিবীতে যাদের সঙ্গে সব কিছু ভাগাভাগি করে থাকছি তাদের নির্বিচারে এবং অপ্রয়োজনে আঘাত করা মোটেও উচিত নয় বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, জনাকীর্ণ কোনো সিনেমা হলে আক্রমণ করার কোনো অধিকার আমাদের নেই। সবকিছুরই একটা সীমা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর প্রতি ইঙ্গিত দিয়ে মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান ট্রুডো।

বহু মতামত, ভিন্ন ভিন্ন আদর্শ এবং সম্মানজনক সামাজিকতার বিষয়টি উল্লেখ করে ট্রুডো বলেন, আমরা যেসব কথা বলি, অন্যদের প্রতি যে আচরণ করি, বিশেষ করে সেসব সম্প্রদায় ও জনগোষ্ঠী যাদের ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রতি এর প্রভাব সম্পর্কে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন ট্রুডো। তিনি বলেন, এটি অযৌক্তিক এবং আমাদের ফরাসি বন্ধু যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মকাণ্ডের প্রতি কানাডা তীব্র নিন্দা জানায়।

বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি গির্জায় তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিউনিসিয়ার এক ব্যক্তি ওই হামলা চালিয়েছে। ইতোমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন।

পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

ফরাসি পত্রিকা শার্লি এবদোও সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতি ভুলে ঘোষণা করেছেন যে, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।

ফরাসি প্রেসিডেন্টের এমন ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়েছে। বিভিন্ন মুসলিম দেশ ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে এবং ম্যাক্রোঁকে তার ইসলাম-বিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ফ্রান্সের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা