আন্তর্জাতিক

ফ্রান্সে মহানবী (সা.)কে অবমাননায় ইতালিতে বাংলাদেশিদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্টে ইমান্যুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

শুক্রবার (৩০ অক্টোবর) ইতালির রাজধানী রোমের পিয়াজ্জা ভিদোনিতে বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চুর নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত বাংলাদেশির পাশাপাশি বিভিন্ন দেশের মুসলমানরাও অংশ নেন।

সমাবেশে নূরে আলম সিদ্দিকি বাচ্চু বলেন, মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে বা তার সমর্থন করে ম্যাক্রো সরকার আমাদের নবীকে অপমান করেছে। এটা কোনভাবেই ম্যাক্রো সরকার ঠিক কাজ করেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অচিরেই ফ্রান্স সরকারকে এই ভুল স্বীকার করে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

এ ছাড়াও উক্ত সমাবেশ থেকে ইতালিতে অবস্থিত ফ্রান্স দূতাবাসে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপি দেয়া হয়।

উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি এলাকায় এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। নিহত ওই শিক্ষক স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। তিনি তার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে মহানবী (সঃ)কে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিলেন। পরে এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে ওঠে সমস্ত মুসলিম দেশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা