আন্তর্জাতিক

মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়িহামলা

আর্ন্তজাতিক ডেস্ক: মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। হামলাকারী মসজিদের ৮৯ নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় বলে জানা গেছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, শুক্রবার দিনের শেষভাগে মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা দেন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। অভিযুক্ত গাড়িচালককে আাটক করেছে নিরাপত্তাবাহিনী। মক্কা প্রশাসনের মুখপাত্র সুলতান আল-দোসারি বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানতে পারেন মক্কার গ্র্যান্ড মসজিদের প্রবেশদ্বারে একটি গাড়ি আঘাত করেছে।

তিনি বলেন, গ্র্যান্ড মসজিদের দক্ষিণ প্রান্তের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলার সময় গাড়িটি হঠাৎ বাক বদলে তীব্রভাবে আঘাত করে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি। সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আটক গাড়িচালক সৌদি নাগরিক এবং তার অবস্থা অপ্রকৃতস্থ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা