আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাচনি তহবিলে চুরি

আন্তর্জাতিক : ইতিমধ্যেই নির্বাচনি তহবিলের টাকা বেহিসাবি খরচ করে সংকটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জানা গেলো— রিপাবলিকান পার্টির অ্যাকাউন্ট থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এতে সংকট আরও বেড়েছে। ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্ট নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিনে।

রিপাবলিকান দলের প্রধান অ্যান্ড্রু হিট বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ওই রাজ্যে নির্বাচনি ব্যয়ের জন্য দলীয় তহবিলের টাকা যে অ্যাকাউন্টে রাখা হয়েছিলো তা লুট হয়েছে। কে বা কারা অ্যাকাউন্ট হ্যাক করে ২৩ লাখ ডলার সরিয়েছে। গত ২২ অক্টোবর ওই অ্যাকাউন্টে সন্দেহজনক ক্রিয়াকলাপ লক্ষ্য করে এবং শুক্রবার এ বিষয়ে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এফবিআই এ ঘটনার তদন্ত করছে।

উইসকনসিন রাজ্যের রিপাবলিকান পার্টির অ্যাকাউন্টে নির্বাচনি তহবিলের টাকা জমা হয়েছিল। মার্কিন নির্বাচনে নীল দেওয়াল খ্যাত উইসকনসিন রাজ্য ট্রাম্পের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে জো বাইডেনকে ধরাশায়ী করতে পারেন তবে ফের প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবেন ট্রাম্প। তবে ট্রাম্পের অবস্থা শুরুতেই অনেকটা যেন লেজেগোবরে হয়ে গেলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা