আন্তর্জাতিক

একই পরিবারের ৩ সদস্যের মাথা কাটা লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খন্ড এলাকার একটি জঙ্গল থেকে একই পরিবারের তিন সদস্যের মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে কালো যাদুবিদ্যা চর্চার অভিযোগে পরিবারটিকে প্রায় তিন সপ্তাহ আগে অপহরণ করা হয়। পরে কোনও এক সময় তাদের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়। আলাদা একটি স্থান থেকে তাদের মাথা উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন গ্রামবাসীকে আটক করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ঝাড়খন্ডের খুন্তি জেলার কুদা গ্রাম থেকে গত ৭ অক্টোবর নিখোঁজ হন বিরষা মুণ্ডা (৪৮), তার স্ত্রী সুক্রু পুর্তি (৪৩) ও মেয়ে সোমওয়ার পুর্তি (২০)। গত ১২ অক্টোবর পরিবারটির বিবাহিত মেয়ে তেলানি বাবা-মা এবং ছোট বোনকে খুঁজে না পাওয়ার অভিযোগ সাইকো থানায় দায়ের করলে ঘটনাটি সামনে আসে বলে জানায় পুলিশ।

তেলানি জানান, গত ৮ অক্টোবর স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন তিনি। কিন্তু দরজা বন্ধ দেখে ভাবেন কেউ হয়তো বাড়িতে নেই। পরে সব প্রতিবেশির কাছে খোঁজ নিলেও তারা কিছু জানাতে পারেনি। সম্ভাব্য সব জায়গাতে খোঁজার পর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। জমি নিয়ে বিরোধের কারণে কয়েকজন গ্রামবাসী ওই তিন জনকে অপহরণ করে থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, ওই তিনজনের খোঁজে ডগ স্কোয়াড ব্যবহার করে তল্লাশি শুরু করা হলেও প্রাথমিকভাবে কারোরই সন্ধান পাওয়া যায়নি। পরে তেলানির অভিযোগে উল্লেখ থাকা নয় গ্রামবাসীর মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়।

খুন্তি জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, ‘কাছের জঙ্গলে রাবা নদীর কাছের একটি গর্ত থেকে ওই তিন জনের শিরচ্ছেদ করা মৃতদেহ উদ্ধার করা হয়। প্রায় ২৩ দিন আগে জাদুবিদ্যা চর্চার অভিযোগে কয়েক গ্রামবাসী তাদের অপহরণ করে বলে জানা যাচ্ছে। আমরা একই গ্রামের সোমা মুন্ডা, রাঘু মুন্ডা এবং বিশরা মুন্ডা নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছি। তারা এই অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।‘ তিনি জানান, স্থানীয় এক হাতুড়ে ডাক্তারসহ বাকি সন্দেহভাজনদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা