আন্তর্জাতিক

পাকিস্তানে সরকারের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিরোধ দিন দিন স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির মানবাধিকারকর্মী ড. এএ মির্জা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন ভাবে চলতে থাকলে আগামীতে সরকারের বিরুদ্ধে আমলারা বিদ্রোহ করবেন।

গত মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন। তিনি বলেন, পাকিস্তান সরকার ও আমলাতন্ত্রের মধ্যে গুরুতর বিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে গত দুইদিনের মন্ত্রীসভা বৈঠকে তা আরও স্পষ্ট হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক দুর্নীতির অভিযোগ তুলেছেন খাদ্য অধিদপ্তরের সচিবের বিরুদ্ধে। পাকিস্তানি এই মানবাধিকারকর্মীর অভিযোগ ঠিক তখন এলো যখন বিরোধী রাজনৈতিক দলগুলো ইমরান খানের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সম্মিলিতভাবে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে।

উল্লেখ্য, গত রবিবার পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে মোট ১১টি রাজনৈতিক দল একজোট হয়ে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) ব্যানারে বিশাল এক মিছিল বের করে। ওই মিছিলে তারা ইমরান খানের পদত্যাগ দাবী করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা