আন্তর্জাতিক

কাশ্মীরে হিজবুল মুজাহিদীন প্রধান সাইফুল্লাহ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে বন্দুকযুদ্ধে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের প্রধান সাইফুল্লাহ নিহত হয়েছেন। সেনাবাহিনীর এই অভিযানকে জঙ্গিবাদের বিরুদ্ধে বড় বিজয় অভিহিত করে রোববার (১নভেম্বর) তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভি অনলাইনের। গত মে’তে তৎকালীন প্রধান রিয়াজ নাইকো নিহত হলে হিজবুল মুজাহিদীনের প্রধানের দায়িত্ব পান সাইফুল্লাহ। শ্রীনগর শহরের পাশের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালীন আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ত্রাসী হামলায় তিন বিজেপি কর্মী নিহত হওয়ার পর এ খবর এলো।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি আস্তানা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। অভিযান চলাকালীন জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি করে। পাল্টা প্রতিরোধ হিসেবে নিরাপত্তা বাহিনী গুলি করতে শুরু করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। মারা যান সাইফুল্লাহ। বেশকিছু সন্ত্রাসী হামলায় যুক্ত থাকার কারণে হিজবুল মুজাহিদীন প্রধান সাইফুল্লাহ ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি জানান, ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একে-৪৭ রাইফেল ও পিস্তল ছাড়াও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার কাশ্মীরের কুলগাম জেলায় এক সন্ত্রাসী হামলায় ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন কর্মী নিহত হন। নিহত ওই তিন কর্মীকে উদীয়মান তরুণ নেতা হিসেবে আখ্যায়িত করে হামলার নিন্দা জানান দেশটির বিজেপিদলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী টুইট বার্তায় বলেন, ‘আমাদের তিন উদীয়মান তরুণ নেতার খুনের নিন্দা জানাচ্ছি। তারা জম্মু ও কাশ্মীরের জন্য অসাধারণ কাজ করছিলেন। এই শোকের সময়ে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এ খুনের নিন্দা করেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা