স্বাস্থ্য

ভোলায় করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলায় গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ভোলা সদর উপজেলায়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে ভোলা সদরে ৫৪ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ৩ জন ও মনপুরায় ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১৫ আগস্ট) ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ভোলায় ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ৪ জন, লালমোহনে ৯ জন ও মনপুরায় ৩ জন পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ২৪১ জন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান বলেন, ভোলার অনেক মানুষ মাস্ক পরে না। এ ছাড়া করোনা সংক্রমণ রোগীরা লক্ষ্মণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে। যারা করোনায় আক্রান্ত তারা কোয়ারেন্টিনে না থেকে তার আগেই বের হয়ে যাচ্ছে। করোনা থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রচারণা বাড়াতে হবে। ইউনিয়ন কমিটির নিয়মিত মনিটরিং করতে হবে। সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা