স্বাস্থ্য

টিকা দেয়া হলো দুই কোটি, মজুদ ৯০ লাখ

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এখন পর্যন্ত দেয়া হয়েছে ২ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৯২৮ ডোজ টিকা। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ হাজার ৩৯৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৬১৫ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই হাজার ৮৬৩ জন। আর এখন পর্যন্ত দেয়া হয়েছে ৮৯ হাজার ২৯৯ ডোজ।

এছাড়া ৭৫ লাখ ১৯ হাজার ৫৪৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৪৭৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৩৭৫ জন।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৫ লাখ ২ হাজার ৪৭০ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৩ হাজার ৪৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৩০ হাজার ৩৯৯ জনকে।

এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৪৯২ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা