স্বাস্থ্য

করোনায় নাকের টিকা ট্রায়াল সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত ১০টি টিকা মানুষের শরীরে সরাসরি প্রয়োগ হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আরও বেশ কয়েকটি। তবে এবার ইনজেকশনের মাধ্যমে পুশ নয়, নাক দিয়ে নেওয়া যাবে করোনার টিকা, সুরক্ষাও মিলবে শতভাগ। সুইডেনের কেরোলিনস্কা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা করোনা প্রতিরোধে সক্ষম এমন একটি পাউডার টিকা নিয়ে কাজ করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে এই টিকা বাংলাদেশের মানুষের শরীরে ট্রায়াল হতে পারে।

সুইডিশ গবেষণা প্রতিষ্ঠান উৎপাদিত টিকাটি দেশের মানুষের ওপর ট্রায়ালে সম্মতি দিয়েছে বাংলাদেশ। প্রাথমিকভাবে দেড় শতাধিক মানুষের শরীরে ট্রায়াল হবে। রাজধানীর মুগদা হাসপাতালে এটি হতে পারে। তবে বিষয়টি সম্পর্কে এখনো জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। পাউডার টিকার কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও)-এর প্রধান তদন্তকারী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ও অধ্যাপক ডা. আহমেদুল কবির।

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে। খবর দেওয়ার মতো এ মুহূর্তে তেমন কিছু নেই। এখন কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। ট্রায়ালের জন্য শিগগিরই হয়তো বিএমআরসিতে আবেদন করা হবে। আগামী সেপ্টেম্বরেই ট্রায়াল হতে পারে। তিনি বলেন, করোনাভাইরাসের প্রতিরোধী অন্যান্য টিকার মধ্যে এই টিকাও দুই ডোজ নিতে হবে। প্রথম ডোজ নেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। ইঁদুরের ওপর পরিচালিত সুইডিশ এই টিকার ট্রায়াল শেষ হয়েছে। সেখানে ভালো ফল এসেছে।

বাংলাদেশে উৎপাদন ও বিতরণের জন্য গত ৬ জুলাই আইএসআর ও ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি সমঝোতা স্মারকে সই করেছে। যেখানে বছরে ১০ কোটি ও পাঁচ বছরে ৩০ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, তিন দফা সফল ট্রায়ালের পর সরকার অনুমোদন দিলে আগামী বছরের শুরু থেকে এই টিকা নেওয়া যাবে। সুবিধা হলো, বাংলাদেশ উৎপাদনমূল্যে টিকা কিনতে পারবে। এমনকি দেশেও উৎপাদন করা যাবে।

বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন চিকিৎসক ও বিজ্ঞানী যাঁরা সুইডেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় বাস করছেন, তাঁরা এই টিকা তৈরির সঙ্গে জড়িত রয়েছেন। তিন ধাপে এই টিকা মানবদেহে প্রয়োগ করা হবে। বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রস্তুত করা হয়েছে প্রটোকল ব্যবস্থা। দেশে ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কাছে জমা দেওয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা