সংগৃহীত
বিনোদন

পরমব্রতের স্ত্রী হাসপাতালে 

বিনোদন ডেস্ক: অভিনেতা পরমব্রত চ্যাটার্জির স্ত্রী পিয়া চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) অভিনেতাকে বিয়ের একদিন পরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শর্মিলা ঠাকুর

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু দিন আগে পিয়ার কিডনিতে পাথর ধরা পড়ে। সেজন্যই মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হবে।

কলকাতার পত্রিকার দাবি হঠাৎ করেই অভিনেতার স্ত্রীর জটিলতা বেশি হওয়ায় তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন পর্যন্ত পিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়েও পরমব্রতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পারিবারিক আয়োজনে পরম-পিয়ার রেজিস্ট্রির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। টলিউডের এই নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন ও নিকট বন্ধুরা।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে পরমব্রত

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এদিন তাদের বিয়ের অনুষ্ঠানে নিকট আত্মীয় ও বন্ধুরা মিলে প্রায় ২৫-৩০ জন উপস্থিত ছিলেন। তাদের জন্য ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি ও মিষ্টির আয়োজন করা হয়েছিল।

বিয়ের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পরমব্রত। যেখানে টলিউডের নতুন এ জুটিকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

স্ত্রীকে উদ্দেশ্য করে পরমব্রত জানিয়েছেন, তাহলে চলো যাই, তুমি আর আমি যখন সন্ধ্যা ছড়িয়ে পড়ে আকাশে...।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা