ছবি: সংগৃহীত
বিনোদন

উষ্ণতা ছড়ালেন মিম

বিনোদন ডেস্ক: দরজায় কড়া নাড়ছে শীত। বাতাসে কমে গেছে আর্দ্রতা। এর মাঝেই ভক্তদের মনে উষ্ণতা ছড়ালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

আরও পড়ুন: ছাড়পত্র পেল ‘পেয়ারার সুবাস’

শনিবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে অফ হোয়াইট শাড়িতে মোহনীয় রূপে দেখা দিয়েছেন মিম।

বাঙালি এই অভিনেত্রীর নজরকাড়া লুক বরাবরই ভক্তদের হৃদয়ে ঝড় তোলে। এবার খোলামেলা শাড়িতে তার উপর থেকে নজর ফেরানোই দায়।

অভিনেত্রীর ছবিগুলোতে মন্তব্য করেছেন এক হাজারেরও বেশি মানুষ, যার অধিকাংশই ছিল তার রূপের প্রশংসাসূচক। অনেকেই বলেছেন, শীতের শুরুতেই যেন উষ্ণতা ছড়িয়ে গেলেন নায়িকা।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন তিশা

প্রসঙ্গত, গত শুক্রবার (২৪ নভেম্বর) ভারতে মুক্তি পেয়েছে মিমের নতুন সিনেমা ‘মানুষ’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। বর্তমানে দেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

বিদ্যা সিনহা মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও ৩ টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ‘মানুষ’ তার পঞ্চম সিনেমা।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা