ছবি-সংগৃহীত
বিনোদন

বিয়েই বাতিল করতে চেয়েছিলেন! 

বিনোদন ডেস্ক: ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাকে বাধাঁ পড়েন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। তার আগে অবশ্য তারা তাদের সম্পর্ক নিয়ে একটা লম্বা সময় ধরে জল্পনা জিইয়ে রাখেন। কোনও দিনই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রকম কথা বলেননি দু’জনে। একসঙ্গে প্রকাশ্যে তাদের খুব একটা দেখাও যেত না। শেষমেশ রাজস্থানে রাজকীয় ভাবে বিয়ে সারেন তারা। কিন্তু বিয়ের দু’দিন আগে মত বদলে ফেলেন ক্যাটরিনা। ভিকিকে জানিয়ে দেন বিয়ে করার দরকার নেই।

আরও পড়ুন: স্ত্রীর পাশেই সমাহিত হলেন পরীর নানা

ক্যাট ও ভিকির বয়সের ফারাক পাঁচ বছরের। বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথমের দিকে নাম থাকে নায়িকার। সারা বছরই কর্মব্যস্ত তিনি। সিনেমা ছাড়াও রয়েছে বিজ্ঞাপনের কাজ। বিয়ের পর সে ভাবে কোনও বিরতি না নিয়েই শুরু করে দেন ‘টাইগার ৩’-এর শুটিং। কিন্তু বিয়ের দিন দুয়েক আগে যখন ভিকিকে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির নির্মাতারা শুটিংয়ে আসার জন্য জোরাজুরি শুরু করেন, ক্যাটরিনা বেঁকে বসেন। তিনি ভিকিকে বলেন, ‘‘বিয়ের দু’দিন আগে যদি শুটিংয়ে যাও, তাহলে এখন বিয়েটা করার দরকার নেই।’’ ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কোনও কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই ছবির বাকি শুটিং শেষ করেন।

আরও পড়ুন: পার্টিতে প্রেমিকা, প্রাক্তনকে ‘মিস’ করছেন কার্তিক

১ ডিসেম্বর মুক্তি পাবে ভিকির নতুন ছবি ‘স্যাম বাহাদুর’। এই ছবিতে প্রয়াত সেনাপ্রধান, ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে ভারত-পাকিস্তান যুদ্ধে সাফল্য আসে। বাংলাদেশ তৈরি হওয়ার পিছনে যার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ২০০৮ সালে মৃত্যু হয় স্যামের।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা