বিনোদন

নানা হারালেন পরীমণি

বিনোদন ডেস্ক: বাবা-মা হারানোর পর থেকেই নানার কাছে বড় হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। তার সেই প্রিয় নানাভাই শামসুল হক গাজী মারা গেছেন।

আরও পড়ুন: তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ২ টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, গুলশানের কেন্দ্রীয় মসজিদে মরদেহের গোসলের পর ভোর ৪ টার দিকে লাশসহ গ্রামের বাড়ি পিরোজপুরে রওয়ানা হন পরীমণি। সেখানেই তার নানাকে শায়িত করা হবে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি শুরু

পরীর নানাভাই দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। গত মাসে তার একটা অপারেশন হয়। তার আগের দিন পরীমণি হাসপাতালে ছেলের সাথে হাস্যোজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন।

মাত্র ৩ বছর বয়সে মা হারান ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ২০১২ সালে তার বাবাও চলে যান না ফেরার দেশে। এরপর থেকেই নানার কাছে বড় হয়েছেন এই অভিনেত্রী। বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমণির একমাত্র অবলম্বন। নানার প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা সবার জানা।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা