সংগৃহীত
বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে সালমান

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫-১২ তারিখ চলবে উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এ উৎসবের। উদ্বোধনী এ অনুষ্ঠানে মঞ্চ আলো করে থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান-সহ বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: ঘড়ির দাম ২৬ লাখ

মুম্বাই, কলকাতার তারকাদের মিলনমেলা ঘটে এ মঞ্চে। তবে এই বছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না অমিতাভ-শাহরুখেরা। এ বছর অতিথি হয়ে আসছেন সালমান খান, কমল হাসন ও সোনাক্ষী সিনহা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি মুম্বাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা করেন বিগ বি ও তার পরিবারের সঙ্গে। ‘জলসা’র দরজায় মমতার সঙ্গে পুরো বচ্চন পরিবারের ছবি দেখা যায়। সেই সময় জানা যায়, অমিতাভের সঙ্গে দেখা করে তাকে আসন্ন চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদরে আমন্ত্রণ গ্রহণও করেন অমিতাভ।

কিন্তু এখন জানা যাচ্ছে, আসতে পারছেন না অভিনেতা। শারীরিক অসুস্থতার কারণেই নাকি এ বার আসতে পারছেন না তিনি।

আরও পড়ুন: জেল হতে পারে শাকিরার!

অন্যদিকে, শাহরুখ খান ব্যস্ত তার মেয়ে সুহানার বলিউড অভিষেক নিয়ে। তাই দেখা যাবে না ‘কিং খান’কেও। এবার অবশ্য সেই শূন্যস্থান পূরণ করতে আসছেন বলিউডের ভাইজান। সদ্য মুক্তি পেয়েছে সালমানের ‘টাইগার ৩’।

এই ছবিটি বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে। এছাড়াও চলতি বছরে কলকাতায় শো করতে এসে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখাও করেন সালমান। একেবারে অতিথি হয়ে এবার আসবেন চলচ্চিত্র উৎসবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা