সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গঙ্গা চুক্তি নিয়ে কলকাতায় বাংলাদেশী প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে বাংলাদেশের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় পৌঁছেছে।

সোমবার (৩ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ৫ দিনের এ বৈঠকে গঙ্গা-পদ্মা পানি বণ্টন চুক্তি ছাড়াও তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে

২০২৪ সালের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার জেরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ সময় কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, পাঁচ দিনের এই সফরে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল। তাদের সাথে নয়াদিল্লি থেকে আসা কেন্দ্রীয় পানিশক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠক করবেন বলে জানা যায়।

এই সফরের মূল উদ্দেশ্য হলো: গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। বাংলাদেশের প্রতিনিধি দলটি সোমবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে যাবেন। এরপর সেখানে তারা গঙ্গা-পদ্মায় প্রবাহিত পানির পরিমাণ ও অবস্থা খতিয়ে দেখবেন। ফারাক্কা ব্যারেজ ভারত-বাংলাদেশের মধ্যে নদীর পানি বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় গঙ্গা থেকে নির্ধারিত পরিমাণ পানি কী ভাবে পদ্মায় প্রবাহিত হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন এই দুই দেশের বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

এর পরে (৭ মার্চ) কলকাতায় একটি বিলাসবহুল হোটেলে আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে এই দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। এই বৈঠকে গঙ্গার পানিবণ্টন ছাড়াও তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয়ে কথাবার্তা হতে পারে বলে বেশ কয়েকটি সূত্রে জানা যায়। বিশেষ করে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা