সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৭ 

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে দুই বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আরও পড়ুন: উত্তেজনা-তর্কে পণ্ড ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (১ মার্চ )স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ উয়ুনি ও কলচানি শহরের মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পোটোসি পুলিশের একজন মুখপাত্র জানান, এই প্রাণঘাতী দুর্ঘটনার ফলে ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত ৩৯ জন উয়ুনি শহরের চারটি হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরও শনাক্ত করা হচ্ছে।

বলিভিয়ার পাহাড়ি সড়কগুলো তেমন রক্ষণাবেক্ষণ করা হয় না। এসব সড়কে নজরদারিও কম থাকে। তাই এসব সড়ক বেশ বিপজ্জনক। এই সড়কগুলোতে প্রতি বছর গড়ে এক হাজার ৪০০ জনের প্রাণ যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা