ছবি-সংগৃহীত
বিনোদন

কার্তিক-করণের ‘দোস্তানা’র ইঙ্গিত

বিনোদন ডেস্ক: দু’বছর আগে কার্তিককে নিয়ে ‘দোস্তানা ২’-এর ঘোষণা করেছিলেন করণ জোহার। কিন্তু অজ্ঞাত কারণে করণ প্রযোজিত সেই ছবি থেকে বাদ পড়েন কার্তিক।

বলিউডে তারকাদের মধ্যে যেমন মতবিরোধ হয়, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে তা মিটেও যায়। কখনও তা নিজেদের স্বার্থে, কখনও আবার সিনেমার স্বার্থে।

আজ (বুধবার ২২ নভেম্বর) কার্তিক আরিয়ানের জন্মদিন। বিশেষ দিনে নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। কিন্তু, সেখানে রয়েছে বড় চমক। ছবিটির প্রযোজক করণ জোহর। যা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।

আরও পড়ুন: নৌকায় পাড়ি জমাচ্ছেন তারকারা

করণের প্রযোজনা সংস্থার তরফে সামাজিকমাধ্যমের পাতায় লেখা হয়, ‘‘লাইটস, ক্যামেরা এবং চমক।’’ সেখানে জানানো হয়েছে নতুন ছবিটির সহ-প্রযোজক একতা কাপূরের বালাজি টেলিফিল্মস। ছবিটির পরিচালক সন্দীপ মোদী। তবে ছবির শিরোনাম এবং বিষয়বস্তু নিয়ে এখনই কোনও তথ্য ঘোষণা করা হয়নি। করণ এই প্রসঙ্গে তার সামাজিকমাধ্যমের পাতায় লিখেছেন, ‘‘প্রতিভাবান অভিনেতা কার্তিক আরিয়ানকে এই ছবিতে মুখ্য চরিত্রে পেয়ে আমরা গর্বিত।’’ এখানেই থেমে থাকেননি করণ। জন্মদিনে কার্তিককে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘শুভ জন্মদিন কার্তিক। আশা করি, আমাদের জুটি ভবিষ্যতে আরও পোক্ত হবে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক ম্যাজিক পর্দায় হাজির করব।’’

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে সালমান

করণ এবং কার্তিকের অম্লমধুর সম্পর্ক অনেকেরই জানা। একটু পিছিয়ে যাওয়া যাক। দু’বছর আগে কার্তিককে নিয়ে ‘দোস্তানা ২’ ছবিটির ঘোষণা করেছিলেন ধর্মা প্রোডাকশন্স-এর কর্ণধার। কলিন ডি’কুনহার পরিচালনায় এক মাস ছবির শুটিংও হয়। কিন্তু তারপর করণ এবং কার্তিকের মধ্যে মতবিরোধের কারণে ছবিটি থেকে বাদ পড়েন কার্তিক। শুধু তা-ই নয়, প্রযোজনা সংস্থা জানায় নতুন অভিনেতাদের নিয়ে ছবিটি আবার তারা শুরু করবে। তবে এই প্রসঙ্গে কার্তিক বা করণ কেউই মুখ খোলেননি।

আরও পড়ুন: রাজনীতিতে মাধুরী!

নতুন এই ছবিটির বিষয়বস্তু সম্পর্কে ইঙ্গিত মিলিছে কার্তিকের পোস্টে। সামাজিকমাধ্যমের পাতায় অভিনেতা লিখেছেন, ‘‘সাহস এবং ত্যাগে পরিপূর্ণ ভারতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় এবার আমার জীবনের অংশ হতে চলেছে।’’ ফলে বোঝাই যাচ্ছে দেশপ্রেমের কথা বলবে কার্তিকের এই নতুন ছবিটি। সূত্রের খবর, করণ প্রযোজিত এই নতুন ছবিটির বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। চিত্রনাট্য নিয়েও ঘষামাজা চলছে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ছবিটি ২০২৫ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা