বিনোদন

কার সঙ্গে প্রেম করছেন সারা?

বিনোদন ডেস্ক: সারা তেন্ডুলকার ও শুভমন গিলের প্রেমের গুঞ্জনে মুখরিত ক্রিকেটের ময়দান থেকে মুম্বাইয়ের বিনোদন জগৎ। বিদেশ থেকে পড়াশোনা করে এসে মডেলিংকে পেশা হিসাবে বেছে নিয়েছেন সারা। ভবিষ্যতে বড় পর্দায় মুখ দেখানোর ইচ্ছেও রয়েছে তার। তবু ফিল্মি পার্টির বদলে সারার আনাগোনা বেড়েছে খেলার মাঠে।

আরও পড়ুন: কার্তিক-করণের ‘দোস্তানা’র ইঙ্গিত

শুভমনের সৌজন্যে তার নামের পাশে ইতিমধ্যেই জুড়েছে ‘ভাবী’ শব্দবন্ধ। বিভিন্ন সময় একসঙ্গে দেখাও গিয়েছে তাদের। বিশ্বকাপের মাঝেও ফাঁক পেলেই নাকি শুভমনের সঙ্গে দেখা করতে যেতেন সারা। দু’জনের সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা যখন তুঙ্গে, সেই চিত্রনাট্যে দেখা গেল নয়া মোড়! শুভমন-সারার মাঝে রয়েছেন তৃতীয় ব্যক্তি। শুভমন নন, তার বন্ধুর সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন সচিন-কন্যা!

আরও পড়ুন: নৌকায় পাড়ি জমাচ্ছেন তারকারা

সম্প্রতি সারার একটি ফ্যান পেজ থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, সারার পাশে বসে খেলা দেখছেন এক যুবক। দু’জনে হাসাহাসিও করছেন। সেখানেই এই জল্পনা উস্কে পোস্ট দেওয়া হয়, সারা কি তা হলে নতুন সম্পর্কে জড়িয়েছেন? ওই যুবকের নাম কুষপ্রীত সিংহ অউলখ। মাঝেমধ্যেই তাদের একসঙ্গে ক্রিকেটের মাঠে দেখা যায়। এমনকি, আম্বানীদের জিয়ো ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনে কুষপ্রীতকে দেখা গিয়েছিল সারার সঙ্গে।

আরও পড়ুন: ‘দরদ’ সিনেমার শুটিং বাংলাদেশে

অন্য দিকে, এই যুবক আবার শুভমনেরও খুব কাছের বন্ধু। ক্রিকেট তারকার জন্মদিনে তাকে শুভেচ্ছাও জানান কুষপ্রীত। এবার তার সঙ্গেই নাকি ঘনিষ্ঠতা বেড়েছে সারার! যদিও সারা-শুভমন কখনওই তাদের নিয়ে যে জল্পনা ছড়িয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করতে যাননি। এবার নতুন আর এক জল্পনা শুরু সারাকে নিয়ে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা