সংগৃহীত ছবি
বিনোদন

বিয়ের পিঁড়িতে পরমব্রত

বিনোদন ডেস্ক: বিভিন্ন গুঞ্জন আর প্রেমের শেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : ৫০ কোটির ‘প্রতীক্ষা’ দিলেন শ্বেতাকে

সোমবার (২৭ নভেম্বর) সকালে তার বিয়ের খবর প্রকাশ হলে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে।

পরমব্রতকে টালিউড ইন্ডাস্ট্রিতে বলা হত ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’।

আরও পড়ুন : মনোনয়ন পেলেন না মাহি

এই অভিনেতার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইকা নামের এক ভিনদেশির সাথে। তার সাথেই বিয়ের কথা ছিল। তবে করোনাকালে তাদের সম্পর্কের ছেদ পড়ে। সেই কথাও নিজের মুখেই স্বীকার করেছিলেন পরমব্রত।

পিয়া সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী হওয়ায় পিয়ার সাথে সম্পর্ক ভীষণ গোপনে রেখেছিলেন তিনি। অনুপমের সাথে পিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে, অনেকেই তুলে ধরেছিলেন তাদের সম্পর্ককে। তবে সেই সময়ে এ গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন দুজনেই।

আরও পড়ুন : উষ্ণতা ছড়ালেন মিম

অনেকদিন থেকেই তার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল পিয়া চক্রবর্তীর সঙ্গে। তবে পরমব্রত ও পিয়া চিরকালই একে অপরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন। তবে এবার তারা সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন।

যদিও এর আগে একাধিকবার বিভিন্ন রেস্তোরাঁয় পিয়া ও পরমব্রতকে একসঙ্গে দেখা গিয়েছে। পরমব্রতর সঙ্গে দেখা গিয়েছিল পিয়ার মা-কেও। আর এই সবই তাদের সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল।

সান নিউজে/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা