ছবি-সংগৃহীত
বিনোদন

৫০ কোটির ‘প্রতীক্ষা’ দিলেন শ্বেতাকে

বিনোদন ডেস্ক: বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ যেন দিন দিন বদলাচ্ছে। ঘটনাবহুল তাদের অন্দরমহল। তবে গোটাটাই যেন রয়েছে ধোঁয়াশার পুরু আস্তরণের পিছনে। দিন কয়েক আগেই শোনা যাচ্ছিল, বচ্চনদের বাড়ি ছেড়ে নাকি বাপের বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ‘বচ্চন পুত্রবধু’ ঐশরিয়া রাই বচ্চন। এ ছাড়াও শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের অম্লমধুর সম্পর্কের ফিসফিসানি অনেকেরই কানে গিয়েছে।

আরও পড়ুন: মনোনয়ন পেলেন না মাহি

এমনকি বচ্চনদের বাড়ির দীপাবলির পুজোতেই গরহাজির ছিলেন বৌমা ঐশরিয়া। মেয়েকে নিয়ে দীপাবলির আগেই শহর ছাড়েন তিনি। তবে এবার শোনা যাচ্ছে নতুন তথ্য। চলতি বছরের দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন নাকি মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার সাধের ‘প্রতীক্ষা’।

অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন তাকে এই বাংলোটি উপহার দেন। বলা যেতে পারে অভিনেতার প্রথম সম্পত্তি এটি। এই বাড়িতেই অমিতাভ থাকতেন তার বাবা-মায়ের সঙ্গে। প্রতীক্ষায় দু’টি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কোয়ার ফুট। অন্যটি ৬৭৪ স্কোয়ার ফুট।

আরও পড়ুন: উষ্ণতা ছড়ালেন মিম

গত ৮ নভেম্বর এই গিফট ডিড সই করা হয়েছে বলেই জানা গেছে। গিফট ডিডের নথির ছবিও প্রকাশ্যে এসেছে। সঙ্গে জানা গিয়েছে, এই গিফট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। অমিতাভ এবং জয়া যৌথ ভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন। তবে এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি।

তাহলে কি বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা? তাই জন্যই কি দীপাবলির পুজোতে এলেন না ঐশরিয়া! এমন নানা জল্পনা ঘুরপাক করছে মায়ানগরীতে, তবে উত্তর রয়েছে শুধু বচ্চনদের কাছেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা