সংগৃহীত
খেলা

ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয়লাভ করেছিল বাংলাদেশ। আজ ২য় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে স্বাগতিক নিউজিল্যান্ডের জয়ের বিকল্প নেই। ভিন্ন ভিন্ন সমীকরণ মাথায় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হচ্ছে ২ দল।

আরও পড়ুন: বাংলাদেশের ঐতিহাসিক জয়

শুক্রবার (২৯ ডিসেম্বর) বে ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার আগে টস জিতেছেন। এদিনও আগের দিনের মতো ১মে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন । চোটের কারণে খেলতে পারছেন না লিটন দাস।

টসের আগেই বিসিবির ফিজিও কাইরন থমাস বলেছেন, ‘এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা যায়। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তিনি।’

আরও পড়ুন: ফিল্ডিংয়ে বাংলাদেশ

লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামিম। তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন। লিটনের অনুপস্থিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য। একই সঙ্গে ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা সুযোগ ও চ্যালেঞ্জের।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: বিশ্বকাপে অনিশ্চিত এবাদত

নিউজিল্যান্ড একাদশ : টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা