সংগৃহীত ছবি
খেলা

টাইগারদের দরকার ১৩৫ রান

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে বাংলাদেশ

বুধবার (২৭ ডিসেম্বর) টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ে নেমে ইনিংসের চতুর্থ বলেই সাফল্য পায় টাইগাররা। টিম সেইফার্টকে বোল্ড করে উইকেটের খাতা খুলেন শেখ মেহেদী। তার অফ স্টাম্পের বাইরে বল জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন কিউই ওপেনার। আর তাতে নাগাল পাননি সেইফার্ট।

পরের ওভারে ফিন অ্যালেনকে স্লিপে সৌম্যর ক্যাচ বানিয়েছেন শরিফুল। পরের বলেই গ্ল্যান ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন এই পেসার। এতে স্বপ্নের মতো শুরুটা পায় লাল-সবুজেরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এরপর ২ ওভারে শুরুর ধাক্কা সামলে আগ্রাসী ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন ড্যারি মিচেল। তবে মেহেদীকে আক্রমণে ফিরিয়ে তাকে থামান শান্ত। মেহেদীর বলে বোল্ড হয়েছেন মিচেল! এতে ২০ রানে চতুর্থ উইকেট হারায় কিউইরা।

এরপর আক্রমণে রিশাদকে পেয়ে তার ওপরে চড়াও হন চ্যাপম্যান। তবে দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন রিশাদ। এই লেগিকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ধরা পড়েন চ্যাপম্যান।

আরও পড়ুন : বিশ্বকাপে অনিশ্চিত এবাদত

ষষ্ঠ উইকেটে নিউজিল্যান্ডের হাল ধরেন স্যাটনার-নিশাম জুটি। তবে অবিচ্ছিন্ন এই জুটিতে নিজের ভেলকি দেখান শরীফুল। এই পেসারকে কিছুটা টেনে খেলতে গিয়ে কাটা পড়েন স্যান্টনার। মিড-অনে তার ক্যাচ নিয়েছেন সৌম্য। এতে ৪১ রানে ভেঙেছে এই জুটি।

এরপর ১৬তম ওভারে রিশাদের ওপর চড়াও হয়েছিলেন নিশাম। এতে দুই ওভারে ১৮ রান তুলে কিউইরা। খাঁদের কিনারা থেকে নিউজিল্যান্ডকে টেনে তোলার চেষ্টা চালান স্যান্টনার-নিশাম জুটি।

আরও পড়ুন : সাকিবকে সতর্ক করলো ইসি

ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরেছিলেন নিশাম। তবে পরের বলেই দ্য ফিজ ম্যাজিক। এবার কাভার পয়েন্টের সীমানায় আফিফের হাতে ধরা পড়েন নিশাম। ১১০ রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিকেরা।

ইনিংসের শেষ ওভারে ইশ সোধিকে ফিরিয়ে প্রথম টি-টোয়েন্টি উইকেটের স্বাদ নেন অভিষিক্ত তানজিম সাকিব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা