সংগৃহীত ছবি
খেলা

ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।

কিউইদের মাঠে গত বছর প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। নেপিয়ারে গত শনিবার প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে নাজমুল হোসেনরা জয় পেয়েছে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে। স্বাগতিকদের মাত্র ৯৮ রানে অলআউট করে নয় উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডে আগে ১১টি টি ২০ খেলে এক ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। এর মধ্যে নয় ম্যাচেই প্রতিপক্ষ ছিল কিউইরা। স্বাগতিকরা সিরিজে তাই ফেভারিট হিসাবেই নামছে। তবে নাজমুল হোসেনের লক্ষ্য টি ২০ সিরিজ জয়। ওয়ানডেতেও একই লক্ষ্যের কথা জানিয়ে টানা দুই হারে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে জয় পায়।

আরও পড়ুন : বিশ্বকাপে অনিশ্চিত এবাদত

এদিকে টি ২০তে বাংলাদেশের ভালো খেলার সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে উন্নতির ছাপ বেশ স্পষ্ট। এ বছর এই ফরম্যাটে ১১ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে নয়টিতে। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সাফল্যও আছে।

বাংলাদেশ একাদশ :
লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:
টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল সান্তনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা