পুরনো ছবি
বিনোদন

কণ্ঠশিল্পী আকবরের দুটি কিডনিই নষ্ট!

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী আকবরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এছাড়া দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতে থাকা আকবরের পায়ে পচন ধরে গেছে। তার পা কেটেও ফেলা হতে পারে বলে জানিয়েছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

আরও পড়ুন: মোটরসাইকেল কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

জানা গেছে, গত দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। আর ৫ বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা রোগ। এই গায়ক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চলছে তার চিকিৎসা। গত বুধবার তাকে সেখানে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তার ডান পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে।

আকবরের কন্যা বলেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। দুইটা কিডনিই নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আব্বুর ডান পা নষ্ট হয়ে গেছে। গতকাল (বৃহস্পতিবার) ডান পায়ের অপারেশন হয়েছে। ডাক্তার বলছে পা কেটে ফেলে দিতে হবে। এখনও বলা যাচ্ছে না পা বাঁচানো যাবে কিনা। তাছাড়া আব্বুর শরীরে আরও অনেক সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে আব্বুর অবস্থা খুবই বিপদজনক। সবাই আমার আব্বুর জন‍্য দোয়া করবেন।’

আরও পড়ুন: পরকীয়া প্রেমের বলি গৃহবধূ

প্রসঙ্গত, আকবর মূলত যশোরে রিকশা চালাতেন। কিন্তু তার কণ্ঠে ছিল সুর। সেই সুরের জাদুতে তিনি বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে ডাক পেতেন। এক পর্যায়ে তাকে খুঁজে বের করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। সেখানেই তিনি গান পরিবেশন করে পরিচিতি পান। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে গোটা দেশে আলোড়ন তৈরি করেছিলেন কণ্ঠশিল্পী আকবর।

এরপর তার প্রথম মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ও পায় আকাশচুম্বী জনপ্রিয়তা। চলতি বছরের মে মাসে আকবরের পায়ের অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা