বিনোদন

যৌনকর্মী নিপুণ!

সান নিউজ ডেস্ক : শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ৩৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বীরত্ব’। সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। এ ছবি দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র রানারআপ নিশাত নাওয়ার সালওয়ারের। তার সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার অভিনেতা মামনুন হাসান ইমন।

আরও পড়ুন : ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান পিং পং এন্টারটেইনমেন্ট।

প্রথমবারে মতো বাংলা সিনেমায় নতুন খলনায়ক হিসেবে অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেতা ইন্তেখাব দিনারের। এই সিনেমায় অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও মনিরা মিঠু। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ আক্তার।

‘এই সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে নিপুণকে। এর শুটিং হয় রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনপল্লিতে। শুটিং শুরুর আগ মুহূর্তে নিপুণ যৌনকর্মীর সাজ নেন। এরপর সেখানে কয়েকজন যৌনকর্মীর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী জেসমিন। নিপুণকে দেখে কয়েকজন খদ্দের সত্যিই এগিয়ে আসেন। তারা যৌনকর্মী ভেবে নিপুণকে চান।

এ বিষয়ে ইন্তেখাব দিনার বলেন, ময়মনসিংহ শহরে আমার দাদার পূরবী সিনেমা হল ছিল। ছোটবেলায় দেখেছি স্বপ্নের নায়ক-নায়িকাদের পোস্টার আসত আমাদের বাসায়। তাদের ছবি দেখে খুব ভালো লাগতো।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

‘অভিনয়ে নিজের ইমেজ ভেঙে এই ছবিতে প্রথম ভিন্ন ইমেজে কাজ করেছি। কতটুকু পেরেছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সিনেমায় খলনায়ক হিসেবে নিজেকে আবিষ্কার করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ছবিটি দেখতে হলে যাবেন।’

ইমন বলেন, কোনো সিনেমায় যখন শুটিং করি তখন বুঝতে পারি এ সিনেমা কতটা ভালো হবে। আমি বলতে চাই, আমার অভিনয় জীবনে সেরা সিনেমা হয়ে থাকবে ‘বীরত্ব’। সিনেমা নিয়ে আর কিছুই বলতে চাই না। শুটিংয়ের সময়ের কিছু মজার মজার ঘটনা বলতে চাই।

’এ রকম আরও অনেক মজার ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। আমি সবাইকে বলবো ‘বীরত্ব’ সিনেমা দেখতে হলে আসেন। ভালো গল্প ভালো একটা সিনেমা ‘বীরত্ব’।

নিশাত নাওয়ার সালওয়া বলেন, এটা আমার প্রথম সিনেমা; সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সবটা দিয়ে চেষ্টা করেছি অভিনয় করতে। সবচেয়ে বড় বিষয় হলো আমি অনেক কিছু জানতে পেরেছি।

নিপুণ আক্তার বলেন, ‘বীরত্ব’ নিয়ে আমি আগেও বলেছি। নতুন করে বলার কিছু নেই। ১৬ সেপ্টেম্বর আপনারা হলে আসবেন। এই প্রথম চলচ্চিত্র এবং টিভি মিলনমেলা হবে। এ সিনেমায় চলচ্চিত্র ও টিভির অনেক শিল্পী অভিনয় করেছেন। সামনের দিনগুলোতে আমরা এভাবে কাজগুলো করব। সবাই তো সবকিছু বলেছে আমি বলব একটি শিশু অভিনয় করেছে তাকে দেখার জন্য হলে আসবেন। আশা করছি নতুন কিছু পাবেন।

আরও পড়ুন : পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহীন সুমন, মুশফিকুর রহমানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা