মা‌হিয়া মা‌হি
বিনোদন

মা হচ্ছেন মা‌হি

সান নিউজ ডেস্ক: ঢাকাই সি‌নেমার জন‌প্রিয় চিত্রনায়িকা মা‌হিয়া মা‌হি মা হ‌তে যা‌চ্ছেন। সোমবার (১২ সে‌প্টেম্বর) রা‌তে এ তথ‌্য মা‌হি নি‌জেই জা‌নি‌য়ে‌ছেন।

আরও পড়ুন: যুদ্ধে ব্যবধান গড়ে দিচ্ছে জার্মান অস্ত্র

মা হ‌তে যাওয়ার খবর‌ জানি‌য়ে ফেসবু‌কে স্ট‌্যাটাস দি‌য়ে‌ছেন মা‌হি। এ অ‌ভি‌নেত্রী ব‌লেন, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

উচ্ছ্ব‌সিত মা‌হি ব‌লেন, আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।

এর আগে ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালের ২৪ মে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না, তাদের বিবাহবিচ্ছেদ ঘটেছে। ত‌বে এ সংসা‌রে তা‌দের কো‌নো সন্তান নেই।

আরও পড়ুন: সিলেটে পরিবহন ধর্মঘট শুরু

গত বছরের ১৩ সে‌প্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন মাহি। দুই মাস আ‌গে মা হ‌তে যাওয়ার খবর জান‌তে পা‌রেন মা‌হি। এ দম্প‌তির এ‌টি প্রথম সন্তান।

গত শুক্রবার মাহি অভিনীত ‘লাইভ’ সি‌নেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ‌্যমে প্রায় চার বছর পর পর্দায় ফিরলেন তি‌নি। সি‌নেমা‌টি‌তে তার বিপরীতে অ‌ভিনয় ক‌রে‌ছেন সাইমন সাদিক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা