বিনোদন

স্বপ্নের মতো জীবন কাটাচ্ছি

সান নিউজ ডেস্ক: গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ছেলে জন্ম দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এক মাস পূর্ণ হয়েছে ছেলে রাজ্যের বয়স।

আরও পড়ুন: বাংলাদেশ উন্নয়নের রোল মডেল

ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজের।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। এদিন গভীর রাতে কেক কেটে তা পালন করেন রাজ-পরীমনি। সেই মুহূর্তের কয়েকটি ছবি অভিনেত্রী শেয়ার করেছেন নিজের ফেসবুকে।

পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছেলের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। Happy one month Baajaan।’ এ ছাড়া ওই পোস্টে পরীমনি ধন্য জানিয়েছেন তার স্বামী শরীফুল ইসলাম রাজকে। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ছেলে শামীম মুহাম্মদ রাজ্যর নাম। দিয়েছেন লাভ ইমোজি।

পরীমনির ওই পোস্টে তাকে, ছেলেকে এবং রাজকে শুভকামনা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। শুভ কামনা জানিয়েছেন শোবিজের অনেকেই।

আরও পড়ুন: ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পরীমনি বলেন, এক কথায় অসাধারণ। আমার বাজানকে নিয়েই তো এখন আমাদের সব কিছু। রাজ-রাজ্যকে নিয়ে দারুণ এক সুখী পরিবার আমার। স্বপ্নের মতো এক জীবন কাটাচ্ছি। সবাই রাজ্য ও আমাদের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরীমনি। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

কিন্তু গত বছর ফেইসবুক পেইজে ওই পোস্টে পরীমনি লেখেন- “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

পরে ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন নামে ব্যবসায়ীসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

তবে গত বছরের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।

এর মধ্যে গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ ও পরীমনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা