বিনোদন

চার বছর পর পূর্ণিমার চমক

বিনোদন ডেস্ক: তিন পুরুষের ক্রাশ খ্যাত চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘ চার বছর পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির নাম ‘আহারে জীবন’। নতুন ছবিতে পূর্ণিমার চরিত্রের নাম ‘দোলা’।

আরও পড়ুন: নবজাতকসহ নিহত ৩

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ছবিটিতে চুক্তিবদ্ধ হন তিনি। ছবিটি পরিচালনা করবেন ছটকু আহমেদ। এর আগে অভিনয়ের জন্য পূর্ণিমা সর্বশেষ চুক্তিবদ্ধ হন ‘জ্যাম’ ছবিতে। ২০১৮ সালের জুলাই মাসে ছবিটির কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি শুটিং।

বিষয়টি নিশ্চিত করে পূর্ণিমা বলেন, ‘এখন তো কাজ কম করা হয়। পছন্দমতো চিত্রনাট্য না পেলে কাজ করি না। তাই অনেক দিন সিনেমায় কাজ করা হয়নি। এই ছবির গল্প, চরিত্র আমার পছন্দ হয়েছে।’ পরিচালক ছটকু আহমেদের সঙ্গে পূর্ণিমার এটি প্রথম কাজ।

আরও পড়ুন: চালু হল দেশের প্রথম চাল যাদুঘর

কাজটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই একজন গুণী নির্মাতা। আমি যখন টানা সিনেমায় অভিনয় করতাম, বেশ কয়েক বার ছটকু ভাইয়ের সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। এবারের কাজটি করার জন্য যখন বলেন, গল্প শুনি। শোনার পর বেশ ভালো লাগল। এ ছাড়া এ ছবিতে আমার সহশিল্পী ফেরদৌস ও মিশা ভাই কাজটি করার জন্য আমাকে উৎসাহিত করেছেন।’

প্রসঙ্গত, পূর্ণিমার আসল নাম দিলারা হানিফ রীতা। তার জন্ম ১১ জুলাই, ১৯৮৪। তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত ও জনপ্রিয়। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন: মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ-নাট্যধর্মী লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়ধর্মী মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা, এবং এস এ হক অলিক পরিচালিত প্রণয়ধর্মী হৃদয়ের কথা (২০০৬) ও আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)। পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা