ছবি: সংগৃহীত
বিনোদন

উষ্ণ লুকে ধরা দিলেন নুসরাত!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সর্বদা আলোচনায় থাকেন তিনি। ফের খোলামেলা পোশাকে দেথা গেল নায়িকাকে।

আরও পড়ুন: বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বেশ কয়েকদিন ধরেই থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন নুসরাত জাহান, সঙ্গে যশ দাশগুপ্ত। সেখানে থেকে অহরহ ছবি শেয়ার করছেন নুসরাত জাহান। বিকিনিতে ঝড় তুলেছেন তিনি।

বেশ অনেকদিন পর সোশ্যাল মিডিয়া হট অ্যান্ড বোল্ড লুকে ধরা দিয়েছেন নায়িকা। সম্প্রীতি ফি ফি আইল্যান্ড থেকে ছবি পোস্ট করেছেন নায়িকা। এদিনও নুসরাতকে দেখা গেল টু-পিসে।

বেশ কয়েকদিন ধরেই কখনও তার রোগা হয়ে যাওয়াকে কেন্দ্র করে কখনও বা সাংসদ হয়ে খোলামেলা পোশাক পরার বিষয়ে ট্রোলের মুখে পড়তে হয় নুসরাতকে। তবে ট্রোলারদের কথায় কান না দিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন নায়িকা। নুসরাতের পরনে ছিল নীল রঙের একটি বিকিনি টপ, থাই স্লিট স্কার্ট, চোখে চশমা ও মাথায় টুপি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

বেশ অনেকদিন পরে নুসরাতের ছবিতে কমেন্ট করেছেন মিমি। নুসরাতকে মৎস্যকন্যা তকমা দিয়েছেন মিমি।

প্রসঙ্গত, বর্তমানে নুসরাত জাহান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরমধ্যে রাজিব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এই ছবিতে আরও ছিলেন শুভশ্রী গাঙ্গুলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা