ছবি: সংগৃহীত
বিনোদন

অপুর সঙ্গে শহীদুজ্জামান সেলিম

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। এই সিনেমায় যুক্ত হয়েছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন রাজা চার্লস

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় চুক্তিবদ্ধ হন শহীদুজ্জামান সেলিম। এ সময় সিনেমাটির প্রযোজক অপু বিশ্বাস ও নির্মাতা বন্ধন বিশ্বাস উপস্থিত ছিলেন।

সম্প্রতি সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু। গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এতে অপু অভিনয়ও করবেন। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। ২০২১-২২ অর্থবছরে শাকিব খান-অপু বিশ্বাসসহ মোট ১৯ জনকে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা