বিনোদন

ফের বেফাঁস মন্তব্য কঙ্গনার

সান নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সবে মুক্তি পাওয়া ব্রহ্মাস্ত্র ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের উপর ক্ষেপলেন । তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় অয়নকে নিয়ে লিখেছেন, ‘যারা অয়ন মুখোপাধ্যায়কে জিনিয়াস ভাবছেন তাদের জেলে ঢোকানো উচিত।’

আরও পড়ুন: জনগণের সেবা করব

কঙ্গনা লিখেছেন, ‘অয়ন ১২ বছর নিয়েছে একটা ছবি তৈরি করতে। প্রায় ৪০০ দিন ধরে শ্যুট করেছে এই ছবি। শুধু তাই নয় তিনি প্রায় ১৪টা ডিওপি ও ৮৫টা সহকারী পরিচালককে বদলেছেন। ৬০০ কোটি টাকা ভস্মে ঢেলেছেন’।

এখানেই থেমে যাননি কঙ্গনা। তিনি আরও লিখেছেন, ‘অয়ন মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই ছবির নাম হওয়ার কথা ছিল জাললউদ্দিন রুমি, কিন্তু বাহুবলীর সাফল্যের পর শিবা নাম রাখে প্রধান চরিত্রে। এতটাই সুবিধাভোগী এরা। তবে অয়ন ভালোই স্ট্র্যাটেজি নিয়েছেন।’

এদিকে আরেক বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী কটাক্ষের সুরে টুইটারে লিখেছেন, ‘বলিউডে সবটাই চলছে জালিয়াতি করে। কিন্তু সেজন্য কেউ উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করে না। কোনো ইন্ডাস্ট্রি কখনই সফল হতে পারে না, যারা ব্যবসার উন্নতির জন্য জিরো পার্সেন্ট আর তারকাদের জন্য ৭০ থেকে ৮০ শতাংশ টাকা খরচ করে।’

আরও পড়ুন: সিরিয়ায় রুশ হামলায় নিহত ১২০

তিনি প্রশ্ন তুলেছেন, ‘ব্রহ্মাস্ত্র, এই কথাটার অর্থ কী ওরা জানে? সেই সঙ্গে আবার অস্ত্র ভার্সের কথা বলছে। আর পরিচালকের কথায় যদি আসি তাহলে তো বলব ব্রহ্মাস্ত্রের উচ্চারণটা কী ঠিক করে করতে পারে? ও ভীষণ ভালো পরিচালক। ওয়েক আপ সিড খুব ভালো লেগেছিল। আমি ওকে নিয়ে খুব চিন্তিত। শুধু ও নয়, ওর সন্তানদের নিয়েও আমি ভাবি। আমি খুব হতাশ।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা