নুসরাত জাহান
বিনোদন

তুমি কোন গ্রহের প্রাণী?

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সর্বদা আলোচনায় থাকেন তিনি। বেশ কয়েকদিন ধরেই থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন নুসরাত জাহান, সঙ্গে যশ দাশগুপ্ত। সেখানে থেকে অহরহ ছবি শেয়ার করছেন তিনি।

আরও পড়ুন: উষ্ণ লুকে ধরা দিলেন নুসরাত!

অভিনেত্রী যা কিছুই করেন না কেন, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় শোরগোল। এই যেমন গত রোববার ইনস্টাগ্রামে নেটিজেনদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতে উঠেছিলেন নুসরাত। খেলা চলছিল ভালই।

কিন্তু হঠাৎই এক নেটিজেনের প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন নুসরাত। তবে এড়িয়ে গেলেন না। বরং নেটিজেনকে দিলেন উচিত জবাব।

ইনস্টাগ্রামে জনৈক নেটিজেন হঠাৎ করেই নুসরাতকে প্রশ্ন করেন, আপনি কেন মুসলিমকে বিয়ে করেন নি? এরকম প্রশ্ন শুনে নিজেকে ঠিক করে রাখতে পারলেন না নুসরাত। অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘তুমি কোন গ্রহের প্রাণী? কোন জগতে বাস করো, তুমি কি মানুষ?’।

গত বছরের আগস্ট মাসে ছেলের জন্ম দিয়েছেন নুসরাত। বেশ কয়েকদিন ধরেই কখনও তার রোগা হয়ে যাওয়াকে কেন্দ্র করে কখনও বা সাংসদ হয়ে খোলামেলা পোশাক পরার বিষয়ে ট্রোলের মুখে পড়তে হয় নুসরাতকে।

প্রসঙ্গত, বর্তমানে নুসরাত জাহান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরমধ্যে রাজিব বিশ্বাস পরিচালিত অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এই ছবিতে আরও ছিলেন শুভশ্রী গাঙ্গুলী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা