বিনোদন

রণবীরকে কষে চড়!

সান নিউজ ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বর্তমান বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। আর তার সঙ্গে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। তারই এক দেহরক্ষী তাকে প্রকাশ্যে কষিয়ে চড় মারলেন।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবো

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি যখন অনুরাগীদের সঙ্গে কথা বলছিলেন। অনুরাগীরাও তার সঙ্গে সেলফি তোলার আবদার করছিলেন। সে সময়ই আচমকা তারই এক দেহরক্ষীর চড় উড়ে এসে গালে পড়ে রণবীরের।

ঘটনাটি ঘটেছিল বেঙ্গালুরুতে আয়োজিত উল্লিখিত অ্যাওয়ার্ডসের মঞ্চে অনুরাগীদের সঙ্গে অনেকটা সময় কাটান বলিউড তারকা রণবীর সিং। তাকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। উচ্ছ্বসিত জনতা পছন্দের তারকাকে কাছ থেকে দেখার জন্য আর তার সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমাতে থাকেন। সেই সময় রণবীরের দেহরক্ষীদের পক্ষে অনুরাগীদের ভিড় সামলানো বেশ মুশকিল হয়ে পড়ছিল। উত্তেজিত জনতার হাত থেকে তারকাকে রক্ষা করতে গিয়ে এক দেহরক্ষীর চড় এসে লাগে অভিনেতার গালে। এমন পরিস্থিতি যে আসতে পারে, কল্পনাও করতে পারেননি তিনি। মুহূর্তের জন্য হকচকিয়ে গেলেও পরমুহূর্তেই সামলে নেন। আর ফের স্বাভাবিক হয়ে যান। ফের যেমন অনুরাগীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তা করতে থাকেন।

আসলে তিনিও হয়তো বুঝতে পেরেছিলেন যে, ঘটনাটা ইচ্ছাকৃত নয়। সেই ভিডিওই ক্যামেরাবন্দি হয়ে যায়। আর তা নেট দুনিয়ায় পোস্ট হতেই ভাইরাল হতে সময় নেয়নি।

আরও পড়ুন: দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

প্রসঙ্গত, রণবীর সিংকে খুব শিগগির দেখা যাবে বেশ কয়েকটি ছবিতে। কারণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমায় শিগগিরই মুক্ত পাবে। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন আলিয়া ভাটের সঙ্গে। এ ছাড়া আরও বেশ কয়েকটি ছবি রয়েছে তার হাতে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা