ছবি: সংগৃহীত
বিনোদন
ওটিটি নিয়ে যা বললেন

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

বিনোদন ডেস্ক

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নেটফ্লিক্সের নতুন থ্রিলার সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওটিটি দুনিয়ায় দারুণ এক অভিষেক হলো তার। এই সিরিজের হাত ধরেই গর্ভাবস্থার বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন এই তারকা।

সিরিজটির সঙ্গে যুক্ত হওয়ার পেছনের গল্প বলতে গিয়ে পরিণীতি জানান, সিরিজের ক্রিয়েটর সিদ্ধার্থ পি মালহোত্রা ও রেনজিল ডি’সিলভা যখন তাকে চিত্রনাট্যটি দেন, তখন তিনি ছিলেন শহরের বাইরে। চিত্রনাট্য শেষ করতে দুই-তিন দিন লাগার কথা থাকলেও তিনি মাত্র আড়াই ঘণ্টায় এক বসায় পুরোটা পড়ে ফেলেন। স্ক্রিপ্ট শেষ করার সঙ্গে সঙ্গেই তার মনে হয়েছিল, এই প্রজেক্টটি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

আকর্ষণীয় এই সিরিজের শ্যুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন পরিণীতি। কাজের মাঝে সহকর্মীদের কাছ থেকে প্রচুর যত্ন ও সহযোগিতা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, গর্ভধারণের সুখবরটি শোনার পর স্বামী রাঘব চাড্ডা দ্রুত ছুটে গিয়েছিলেন শিমলায় তার কাছে।

মাতৃত্বের পর জীবন ও কাজের দুনিয়ায় কী ধরনের পরিবর্তন এসেছে—এমন প্রশ্নে পরিণীতি জানান, সন্তানের জন্ম দেওয়ার পর তার দৈনন্দিন জীবনে দারুণ এক পরিবর্তন এসেছে, যা প্রতিদিন তাকে নতুন অভিজ্ঞতার মুখোমুখি করছে। তবে কাজের প্রতি দায়বদ্ধতায় কোনো ঘাটতি পড়েনি। তার ভাষায়, সে যখন সেটে থাকে তখন পুরোপুরি কাজে মন দেয়, আর বাকি সময়টা কেবল তার সন্তানের জন্যই বরাদ্দ থাকে।

সন্তান লালন-পালনের ক্ষেত্রে স্বামী রাঘবের সহযোগিতার কথা বলতে গিয়ে পরিণীতির মুখে ফোটে এক চিলতে হাসি। তিনি জানান, বাবা হিসেবে রাঘব দারুণ দায়িত্বশীল। দুজনের যৌথ প্রচেষ্টাতেই সন্তানকে বড় করে তোলা হচ্ছে।

বলিউডে বর্তমান প্রজন্মের মায়েদের কাজের ধরন নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ হন পরিণীতি। তিনি উল্লেখ করেন, মাতৃত্বের মতো পরম দায়িত্ব সামলেও ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা যেভাবে সমানতালে কাজ করে চলেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। হলিউড থেকে বলিউড—সব জায়গাতেই মায়েরা এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত ও মানসম্মত কাজ উপহার দিচ্ছেন বলে মত প্রকাশ করেন এই অভিনেত্রী।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা