সারাদেশ

নাগরিক সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা নিতে তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা রাজশাহীতে এসেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভার্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় অংশ নিচ্ছেন তারা।

মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা ও ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এএসএম রাশেদুর রহমান। রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টায় দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান নগরগুলোকে সাজানোর নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগরীর পরিচিতি ধরে রাখতে রাসিক নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলছে। রাজশাহীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

পর্দায় আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’

কল্পবিজ্ঞানের রোমাঞ্চ আর মানবিক আবেগের এক ব্যতিক্রমী সংমিশ্রণ নিয়ে দর্শকদের স...

বদলগাছীতে ৪,১০০ জন প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার

নওগাঁর বদলগাছীতে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজ...

রুয়েট শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় দেওয়ার আহ্বান উপাচার্যের

শিক্ষকদের পাঠদান ও পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও পর্য...

নাগরিক সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) পরিচ্ছন্নতা ও বর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা