সারাদেশ
মোবাইল কোর্ট অভিযান

রাজনগরে বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় উপজেলার এম আর বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.শাকিব হোসাইন উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন। এছাড়া অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

পর্দায় আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’

কল্পবিজ্ঞানের রোমাঞ্চ আর মানবিক আবেগের এক ব্যতিক্রমী সংমিশ্রণ নিয়ে দর্শকদের স...

বদলগাছীতে ৪,১০০ জন প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার

নওগাঁর বদলগাছীতে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজ...

রুয়েট শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় দেওয়ার আহ্বান উপাচার্যের

শিক্ষকদের পাঠদান ও পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও পর্য...

নাগরিক সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) পরিচ্ছন্নতা ও বর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা