ছবি: সংগৃহীত
বিনোদন

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

বিনোদন ডেস্ক

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখা যায় না। অভিনয়ে ব্যস্ততা কিছুটা কম থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিজের অনুভূতি, ভালো লাগা কিংবা জীবনের নানা মুহূর্ত নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি ফেসবুকে শেয়ার করা কয়েকটি ছবিতে পরীমনির দেখা মিলেছে ভিন্ন এক আবহে। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘তন্দ্রাবিলাস’ বইটি হাতে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেন পরীমনি। নীল রঙের শাড়িতে মোহনীয় সাজে দেখা যায় তাকে। চুল পরিপাটি করে খোঁপায় বাঁধা, মুখে মৃদু হাসি—সব মিলিয়ে শান্ত ও নান্দনিক এক লুকে ধরা দিয়েছেন তিনি।

কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ক্যামেরাবন্দি হয়েছেন পরীমনি। নীল শাড়ি, হাতে প্রিয় বই আর তার শান্ত অভিব্যক্তি—সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ।

ছবিগুলো প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। বিশেষ করে নীল শাড়িতে তার সৌন্দর্য ও সাদামাটা সাজ নজর কেড়েছে অনেকের।

ছবির ক্যাপশনেও শরতের আবহকে ফুটিয়ে তুলেছেন পরীমনি। খানিকটা ছন্দের সুরে তিনি লিখেছেন— ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা