ছবি : সংগৃহীত
টেকলাইফ
নিজস্ব প্রযুক্তিতেই বিশ্বজয়

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়েই নিজেদের প্রযুক্তিগত অবকাঠামো কাজে লাগিয়ে বৈশ্বিক মঞ্চে বাজিমাত করেছে বাংলাদেশের একটি দল। জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে ৩৭টি দেশের কয়েক শত প্রতিযোগী দলকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের ‘জেডএআই বিডি’।

এই দলের উদ্ভাবিত ‘ক্লজচেইন’ নামের এআই প্ল্যাটফর্মটি মূলত বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন ও বিধিমালা পর্যালোচনা ও বিশ্লেষণ করতে সক্ষম।

বিডিরেনের চার তরুণ উদ্ভাবকের সাফল্য :

চ্যাম্পিয়ন হওয়া দলটির চারজন সদস্যই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে পরিচালিত অলাভজনক সংস্থা বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) সঙ্গে যুক্ত। দলনেতার দায়িত্ব পালন করেছেন বিডিরেনের উদ্ভাবন ব্যবস্থাপক ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ।

দলের বাকি তিন সদস্য হলেন—বিডিরেনের জ্যেষ্ঠ উন্নয়নকারী ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে আন্তর্জাতিক বিচারকমণ্ডলী বাংলাদেশের এই দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

কীভাবে কাজ করে ‘ক্লজচেইন’ :

‘জেডএআই বিডি’র তৈরি ‘ক্লজচেইন’ প্ল্যাটফর্মটি বিভিন্ন রাষ্ট্রের অফিশিয়াল পোর্টাল ও গেজেট থেকে আইনগত তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে। একই সঙ্গে ওই সব আইনের বিভিন্ন অনুচ্ছেদ ও ধারা জাতিসংঘের আঞ্চলিক ডিজিটাল বাণিজ্য সংযুক্তি সূচকের (আরডিটিআইআই) সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা-ও যাচাই করে দেখতে পারে।

বর্তমানে ১১টি দেশের আইন বিশ্লেষণ করার সক্ষমতা অর্জন করেছে প্ল্যাটফর্মটি। এ পর্যন্ত ১ হাজার ৪৯টি সরকারি সূত্র থেকে নেওয়া ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা এতে প্রক্রিয়াজাত করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, সম্পূর্ণ উন্মুক্ত উৎসের (ওপেন সোর্স) ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে।

নিজস্ব সক্ষমতায় আস্থার প্রমাণ :

দলনেতা আবু নাছের মুহা. নাফিউ জানান, তাদের মূল উদ্দেশ্য ছিল এমন একটি নির্ভরযোগ্য কাঠামো দাঁড় করানো, যার প্রতিটি তথ্যের উৎস সরাসরি মূল সরকারি দলিল থেকে যাচাই করা সম্ভব। তার মতে, বিডিরেনের কারিগরি সহায়তায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের নিজস্ব অবকাঠামো ব্যবহার করেই আন্তর্জাতিক মানের এআই ব্যবস্থা চালানো সম্ভব।

ট্রাস্টি বোর্ড সভায় অভিনন্দন ও ভবিষ্যৎ অঙ্গীকার :

বিজয়ী উদ্ভাবকদের শুভেচ্ছা জানিয়ে ইউজিসি চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগাতে ইউজিসি পাশে থাকবে এবং এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেবে।

আজ মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত বিডিরেনের ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় তিনি এসব কথা বলেন। সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা