ছবি : সংগৃহীত
টেকলাইফ
কঠোর হচ্ছে সিগন্যাল

স্ক্রিনশট আটকাতে নতুন পদক্ষেপ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের গোপনীয়তা ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা আরও জোরদার করতে মোবাইল অ্যাপে স্ক্রিনশট নেওয়ার সুযোগ সীমিত করার পথে হাঁটছে এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যাল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই এজেন্টের মাধ্যমে অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর স্ক্রিনে ভেসে থাকা তথ্য হাতিয়ে নিতে পারে—এমন উদ্বেগ থেকেই প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে।

অ্যান্ড্রয়েড ও আইওএসে নতুন কড়াকড়ি :

প্রযুক্তিবিষয়ক পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সিগন্যাল অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের অ্যাপে স্ক্রিনশট গ্রহণের ওপর নতুন সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দিয়েছে। এর আগেই প্রতিষ্ঠানটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য তৈরি অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট নেওয়ার সুবিধা বন্ধ রেখেছিল। নতুন এই পদক্ষেপে মোবাইল প্ল্যাটফর্মেও তথ্য সুরক্ষার বলয় আরও আঁটোসাঁটো করার চেষ্টা করছে তারা।

এআই এজেন্টের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা :

সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার জানিয়েছেন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস এবং আইওএসের মতো বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেমে এআই এজেন্ট সংযুক্ত হওয়ার ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নতুন হুমকির মুখে পড়েছে।

এসব এআই টুল ব্যবহারকারীর পর্দায় প্রদর্শিত কনটেন্ট স্ক্যান করতে সক্ষম। এর ফলে গোপনীয় বার্তা ও স্পর্শকাতর তথ্য অপারেটিং সিস্টেমের নিজস্ব ডেটাবেজ কিংবা বাইরের সার্ভারে জমা হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

হুইটেকারের মতে, কোনো তথ্য একবার সিগন্যালের সুরক্ষা বলয়ের বাইরে চলে গেলে তা শুধু একজন নয়, বরং পুরো কথোপকথনে যুক্ত সবার গোপনীয়তার জন্যই বিপদ ডেকে আনতে পারে। এআই এজেন্টের ক্রমবর্ধমান ব্যবহার যে নজরদারির আশঙ্কা তৈরি করছে, তাকে সিগন্যালের জন্য রীতিমতো অস্তিত্বের সংকট হিসেবেই দেখছেন তিনি।

সেটিংস বদলানোর সুযোগ ও সীমাবদ্ধতার কথা :

যদিও নতুন নিয়ম কার্যকর হচ্ছে, তবু আগ্রহী ব্যবহারকারীরা চাইলে অ্যাপের সেটিংস অপশনে গিয়ে স্ক্রিনশট নেওয়ার বিধিনিষেধ নিষ্ক্রিয় করতে পারবেন। তবে কেউ এই সুবিধা চালু করলে সেক্ষেত্রে সিগন্যালের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার যে নিশ্চয়তা দেওয়া হয়, তা আর বহাল থাকবে না বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন হুইটেকার।

একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, স্ক্রিনশট বন্ধ করাই এ সমস্যার একমাত্র বা চূড়ান্ত সমাধান নয়। কারণ এআই এজেন্টগুলো ভিন্ন ভিন্ন কৌশলেও অ্যাপের তথ্য সংগ্রহ করতে পারে; তাই কেবল স্ক্রিনশট আটকে দিলেই শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে—এমনটা ভাবার সুযোগ নেই।

বরাবরই ব্যবহারকারীর ব্যক্তিগত আলাপচারিতার গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসেছে সিগন্যাল। সাম্প্রতিক এই উদ্যোগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি মূলত এটাই তুলে ধরতে চাইছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসার ব্যক্তিগত ডেটা সুরক্ষার লড়াইকে আগের যেকোনো সময়ের চেয়ে জটিল ও চ্যালেঞ্জিং করে তুলছে।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা