ছবি: সংগৃহীত
বিনোদন

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

বিনোদন ডেস্ক

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিন তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও এতদিন প্রকাশ্যে এ বিষয়ে খুব বেশি কথা বলেননি তারা। বিয়ের পর অবশ্য নিজেদের সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের এক সাক্ষাৎকারে নিজেদের ভালোবাসা ও দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা।

সাক্ষাৎকারে বিজয় জানান, একটি সম্পর্ককে সুন্দর ও মজবুত রাখতে ভালোবাসার প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন বলেও জানান এই অভিনেতা।

বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। ওর দিকে দেখুন, কীভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার বিষয়টি সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার “আই লাভ ইউ” বলে। আর সে এটাও বলে, ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারে আরও একটি বিষয় নজর কেড়েছে। কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরস্পরকে পা দিয়ে স্পর্শ করে রেখেছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিজয় জানান, শারীরিক স্পর্শও তাদের ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তার ভাষায়, ‘এটা আমাদের মধ্যে সবসময়ই চলে। আসলে কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকতেই হয়। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বিজয় ও রাশমিকা। ‘রানাবালি’ সিনেমায় ফের জুটি হিসেবে দেখা যাবে তাদের। আগামী ১৬ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে ছবিটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা জুটি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা